দক্ষিণপূর্ব ডেস্ক
ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রামের মুনিরীয়া সংগঠনের সহ-সভাপতি ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ নুর খানের বিরুদ্ধে (দুদক) আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত সোমবার দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এ মামলাটি করেন।
মামলায় বলা হয়, আসামি ২ কোটি ১৩ লাখ ৯৮ হাজার ২৮৪ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রেখেছেন; যা তাঁর বৈধ আয়ের উৎসের সঙ্গে অসংতিপূর্ণ। একই সঙ্গে তিনি দাখিল করা সম্পদ বিবরণীতে ৮২ লাখ ৬৭ হাজার ৮৯৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন।
এ বিষয়ে মামলার বাদী দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ জানান, ঘটনার সময়কাল ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত। দুদকের অনুমোদন সাপেক্ষে মামলাটি করা হয়েছে। অভিযুক্ত নূর খান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকার মাধ্যমে রাজনৈতিক প্রভাব কতৃত্বে ব্যাপকভাবে যুক্ত থাকার আলোচনা রয়েছে।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।