নিজস্ব প্রতিবেদক:,
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি'র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) বিকাল চারটায় চট্টগ্রাম নগরের পাহাড়তলী, খুলশী ও আকবর শাহ থানা যুবদলের যৌথ উদ্যোগে পাহাড়তলী সিডিএ মার্কেট কাজী জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে শহীদ জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকো'র মাগফিরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়৷ একইসাথে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি'র সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন মসজিদের সহকারী ইমাম মাওলানা মুহাম্মদ ফারুক উদ্দিন।
এতে উপস্থিত ছিলেন আকবর শাহ থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নুর আহমেদ গুড্ডু, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, নগর যুবদলের সাবেক সহ-সভাপতি মিয়া মো. হারুন, সাবেক যুগ্ম সম্পাদক এস এম জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া, সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ, সাবেক দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, সাবেক সহ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সাবেক সদস্য আজিজ চৌধুরী।
এতে অন্যান্যদের মধ্যে আব্দুল করিম, আকবর শাহ থানা যুবদলের সাবেক আহবায়ক গিয়াস উদ্দিন টুনু,পাহাড়তলী থানা যুব দলের সাবেক আহবায়ক কুতুব উদ্দিন, সদস্য সচিব মো. শওকত খাঁন রাজু, থানা যুবদল নেতা ইউনুছ মুন্না, খালেদ সাইফুল্লাহ, ইকবাল হোসেন মিলন, শফিকুর রহমান, আনোয়ার হোসেন, ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক মেজবাহ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইউনুছ, সাইফুল আলম, রাসেল খান, মো. ইসমাইল, যুবদল নেতা নুর আলম, এম এস এইচ অভি, মুস্তাফিজুর রহমান মানিক, তিতাস, দেলোয়ার হোসেন, শামীম আহমেদ, জাবেদ হোসেন, মোহাম্মদ সোহেল, ইসমাইল হোসেন লেদু, জুয়েল, ফোরকান মিয়া মনির, আশরাফুল ইসলাম বিজয়, ইমতিয়াজ ইসলাম জেসিন, জেবিন, ইব্রাহিম ইবু, মোহাম্মদ কালু, মো. ইয়াসিন, জামশেদ ফয়সাল, মোহাম্মদ মাসুদ, মো. রাজু, মিলনসহ প্রমুখ।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।