দক্ষিণ পূর্ব

মৃত্যুর গুঞ্জনের মাঝেই এবার মিডিয়ায় কথা বললেন শেখ হাসিনা

sathi
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫
পঠিত :
মৃত্যুর গুঞ্জনের মাঝেই এবার মিডিয়ায় কথা বললেন শেখ হাসিনা
দক্ষিণপূর্ব ডেস্ক 
 শেখ হাসিনা মারা গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক এই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী 'মৃত্যু' নিয়ে চলছে নানা আলোচনা।আর এরমধ্যেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে   সাক্ষাৎকার দিয়েছেন হাসিনা।ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎকার।
হাসিনা জানিয়েছেন, তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন। 

ভারতে পলাতক সাবেক এই প্রধানমন্ত্রী রয়টার্সকে বুধবারে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, 'এটা আমি বা আমার পরিবারের ব্যাপার নয় শুধু। বাংলাদেশ যে ভবিষ্যৎ চায়, তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই হবে। কোনো একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না।'

ই-মেইলে রয়টার্সকে দেওয়া জবাবে তিনি বলেন, 'আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা কেবল অন্যায়ই নয়, এটি আত্মঘাতীও বটে।'

শেখ হাসিনা রয়টার্সকে আরও জানিয়েছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না এবং আপাতত ভারতে থাকার পরিকল্পনা নিয়েছেন।

দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে শেখ হাসিনা আরও বলেন, 'আমি দেশে ফিরতে চাই, তবে শর্ত একটাই—সেখানে বৈধ সরকার থাকতে হবে, সংবিধান অটুট থাকতে হবে এবং প্রকৃত আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে।'

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে সহিংস দমন-পীড়ন ও আওয়ামী লীগ শাসনামলে গুমসহ বেশ কয়েকটি অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা চলমান। এর আগে ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর যেকোনো 'বিদ্বেষমূলক বক্তব্য' প্রকাশ বা প্রচার নিষিদ্ধ করে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।