দক্ষিণ পূর্ব

'মেধাবীদের সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে ছাত্রদলকে': এমপি সরোয়ার আলমগীর

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৬ জুন ২০২৬
পঠিত :
'মেধাবীদের সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে ছাত্রদলকে': এমপি সরোয়ার আলমগীর

ছবি সংগৃহীত

ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, "ছাত্রদলের কর্মীকে হতে হবে বিনয়ী, সুশিক্ষিত ও আদর্শবান। ছাত্ররাজনীতি হওয়া উচিত নেতৃত্ব বিকাশ, শৃঙ্খলা ও জনসেবার অন্যতম মাধ্যম।

 

শুক্রবার (২৬ জুন) বিকেলে নিজ গ্রামের বাসভবনে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে স্থান পাওয়া ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

 

সাক্ষাতে নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এমপি সরোয়ার আলমগীর। এ সময় ছাত্রদলের নেতারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার সঙ্গে মতবিনিময় করেন।

 

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে সরোয়ার আলমগীর বলেন, সততা, নিষ্ঠা ও জনকল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। এক কথায়, ছাত্রদলকে মেধাবীদের সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে।

 

তিনি বলেন, "ছাত্রদলের কাজ থানা ওসিকে ফুল দেওয়া নয়; ছাত্রদলের কাজ হচ্ছে শিক্ষার্থীদের অধিকার আদায় করা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকা।"

 

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নে যে পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন, তা শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে হবে। পাশাপাশি সমৃদ্ধ ফটিকছড়ি গঠনে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

 

সাক্ষাৎ শেষে ছাত্রদলের নেতারা এমপির দিকনির্দেশনা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রবীণ নেতা আহম্মদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, নাসির উদ্দিন, জুয়েল চক্রবর্তী, সাইফু উদ্দিন, মোজাহারুল ইকবাল লাভলু, শামীম আলমগীর রুবেল, নজিবুল করিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি ও ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহিন উদ্দিন, আব্দুল কাদের, যুগ্ম সম্পাদক মীর আলী আকবর, ছালে আকবর জাবেদ, সহ-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, নুরু উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু জাহেদ, জাসেদুল আলম রনি, নাজিম উদ্দীন, আফাজ উদ্দিন সবুজ, মো. আরিফ, মো. তাহসিন (ডেভিড), মো. ইউসুফ, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফয়সাল বিন আজাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. পারভেজ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মানিক, সহ-সামাজিক বিষয়ক সম্পাদক মো. খোরশেদ, সহ-প্রচার বিষয়ক সম্পাদক মো. জিয়া উদ্দিন, সহ-কৃষি বিষয়ক সম্পাদক শওকত আলী, সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন এবং সদস্য সাকিব কাউসার, মাহাসুম জনি, সাকিব উদ্দিন, মাসুম উদ্দিন, মো. আকিবসহ ফটিকছড়ি উপজেলার অসংখ্য নেতাকর্মী।

আর এইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।