নিজস্ব প্রতিবেদক
মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ২০২৫-২০২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে।
সোমবার (২ সেপ্টেম্বর) নগরীর সিটি গেইট এলাকায় গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় তলায় আগস্ট মাসিক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
রক্তদানের মাধ্যমে জীবন বাঁচানোর পাশাপাশি সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডেও সংগঠনটির কার্যক্রম বিস্তৃত করা হবে বলে সভায় জানানো হয়।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা—প্রতিষ্ঠাতা পরিচালক : ডা. মেসবাহউদ্দিন তুহিন, সভাপতি : মো. রেজাউল মোস্তফা, সহ-সভাপতি : মোস্তফা মোর্শেদ শ্রেয়াস, সাংগঠনিক প্রধান : মো. নাদিম শেখ, সাংগঠনিক সহকারী : ফারিয়া সিদ্দিকা জেবা, অফিস প্রধান : আরফান হামিম সিয়াম, অফিস সহকারী : আফসানা রহমান মীম, ব্লাড প্রধান : মো. রিদোয়ান রনি, ব্লাড সহকারী : রুবাইয়া সিদ্দিকি, আইসিটি ও মিডিয়া প্রধান : ইমতিয়াজ রাফি, আইসিটি ও মিডিয়া সহকারী : রাকিব আল ইসলাম।
প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মেসবাহউদ্দিন তুহিন নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, মানবিক কাজে সময় ও শ্রম ব্যয় করাই আমাদের প্রধান দায়িত্ব। মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক সবসময় মানুষের পাশে থাকবে।
সভাপতি মো. রেজাউল মোস্তফা বলেন, নতুন পরিচালনা পর্ষদের প্রতি আমি দোয়া ও সহযোগিতা কামনা করছি। আসুন, আমরা একসাথে মানবতার সুন্দর আগামী গড়ে তুলি।
সভায় নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ করা হয়। ২৫ জন সদস্যের উপস্থিতিতে মাসিক সভা সম্পন্ন হয়।
এসএস
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।