দক্ষিণ পূর্ব

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হালিশহর দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ

sathi
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫
পঠিত :
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হালিশহর দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ
দক্ষিণপূর্ব ডেস্ক 
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে হালিশহর থানা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।একইসাথে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
  মঙ্গলবার (২৮ অক্টোবর) বাদ জোহর স্থানীয় একটি এতিমখানায়  এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

হালিশহর থানা যুবদল নেতা ও মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এইচ এম সাজেদুল ইসলাম অরিকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি একে এম ফজলুল হক সুমন, হায়দার আলী চৌধুরী, জসিমুল ইসলাম কিশোর, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ কবির শাহিন, নগর যুবদলের সাবেক সহ সম্পাদক মিজানুর রহমান দুলাল, থানা যুবদলের সাবেক সি. যুগ্ম আহবায়ক সাজ্জাদ আহমেদ সাদ্দাম, থানা যুবদল নেতা আতাউর রহমান লিটন, রাসেল করিম রিপন প্রমুখ।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।