নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে ধর্ষণ মামলার আসামি যুবদল নেতা দিদারুল আলম দিদারকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বুধবার (১৪ মে) দুপুর বারোটায় র্যাব-৭ এর একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার দিদার পটিয়া উপজেলার আশিয়া মল্লা পাড়া এলাকার মৃত মোজাহের মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ. আর. এম মোজাফফর হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিকে আমরা জানতে পারি যে পটিয়া থানার ধর্ষণ মামলার আসামি দিদারুল আলম নগরের ডাবলমুরিং এলাকায় অবস্থান করছে। পরে আমরা বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি।
এম
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।