দক্ষিণ পূর্ব

দেশের যুবসমাজ জাতির দিকনির্দেশক: অধ্যক্ষ হেলালী

mainulislam
প্রকাশ : ২৪ মে ২০২৫
পঠিত :
দেশের যুবসমাজ জাতির দিকনির্দেশক: অধ্যক্ষ হেলালী
নিজস্ব প্রতিবেদক:

 দেশের যুবসমাজ এখন জাতিকে আলোকিত পথ দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। তিনি বলেছেন, “বর্তমানে দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি যুবক। এই বিপুল জনগোষ্ঠী একটি ফ্যাসিবাদমুক্ত, গণতান্ত্রিক ও কল্যাণকামী রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছে। তাদের প্রজ্ঞা ও দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছাবে ইনশাআল্লাহ।”

শনিবার (২৪ মে) হালিশহর থানা জামায়াত আয়োজিত যুব দায়িত্বশীলদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি নগরীর হালিশহর এলাকায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর থানা জামায়াতের আমীর ফখরে জাহান সিরাজী, ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের আমীর ডা. শাহাদাত হোসেন, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আমীর মাওলানা আবুল কালাম আজাদ, ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের আমীর ইঞ্জিনিয়ার মনজুরুল হক। এতে সভাপতিত্ব করেন থানা যুব বিভাগের পরিচালক বেলাল হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে যুবসমাজের ভূমিকা অপরিসীম। তাদের আদর্শিক ও নৈতিক ভিত্তিকে সুদৃঢ় করে সমাজ ও রাষ্ট্রকে পরিবর্তনের নেতৃত্ব দিতে হবে।

তারা আরও বলেন, বর্তমান সময়ে যুবকদের মধ্যে যে উৎসাহ ও সচেতনতা দেখা যাচ্ছে, তা আশার আলো দেখায়।

এম 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।