দক্ষিণ পূর্ব

রমজানে গরিব প্রতিবেশীদের সাথে ভাগ করে খাবেন : হেলালী

sathi
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫
পঠিত :
রমজানে গরিব প্রতিবেশীদের সাথে ভাগ করে খাবেন : হেলালী
সাম্পান ডেস্ক 

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন,
আসন্ন পবিত্র রমজান মাসে গরীব প্রতিবেশীদের সাথে ভাগ করে ইফতার ও সেহেরী খাবেন। মনে রাখবেন, আপনার প্রতিবেশী অভুক্ত অবস্থায় ঘুমাতে গেলে কিয়ামতের ময়দানে আপনিই সবার আগে ধরা খাবেন। তাই জামায়াতের কর্মী রমজানে বেশি বেশি দান করা উচিত।

২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ৮নং শুলকবহর ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত আসন্ন পবিত্র মাহে রমজানের প্রস্তুতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

ওয়ার্ড আমির তৌহিদ আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী, থানা সেক্রেটারী মাওলানা মফিজুল হক।

ওয়ার্ড সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদারের সঞ্চালনায় সাংগঠনিক ওয়ার্ডের সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।