দক্ষিণ পূর্ব

রমজানে বাজার স্থিতিশীল রাখতে তদারকি জোরদারের আহ্বান চট্টগ্রাম নগর জামায়াতে আমীরের

মনির ফয়সাল
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬
পঠিত :
রমজানে বাজার স্থিতিশীল রাখতে তদারকি জোরদারের আহ্বান চট্টগ্রাম নগর জামায়াতে আমীরের

ছবি:

রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্বস্তি বজায় রাখতে সরকারের তদারকি জোরদার ও সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর জামায়াত কার্যালয়ে আয়োজিত থানা দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, অতীতে সিন্ডিকেটের মাধ্যমে বন্দর অচল করে রমজানে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও নতুন সরকারের শুরুর দিকেই বাজারে আবার অস্থিরতা দেখা দিয়েছে। ব্রয়লার মুরগি, লেবু ও পেঁয়াজসহ কয়েকটি নিত্যপণ্যের দাম হঠাৎ বেড়ে যায়। সাম্প্রতিক সময়ে কিছুটা পরিবর্তন এলেও বাজার এখনো পুরোপুরি স্বস্তিদায়ক নয়।

 

তিনি বলেন, টিসিবির পণ্য সংগ্রহ করতে মানুষের দীর্ঘ লাইন ও ভোগান্তি এখনো কমেনি। সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে পারলে বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।

 

সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী।

 

এ ছাড়া মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক, ডা. ছিদ্দিকুর রহমান, এস এম লুৎফর রহমান, কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, ফখরে জাহান সিরাজী, ফারুকে আজম, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, মুহাম্মদ ইসমাইল ও ড. আ ম ম মাসরুর হোসাইনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।