দক্ষিণ পূর্ব

চান্দগাঁওয়ে ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

Masud forhan
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫
পঠিত :
চান্দগাঁওয়ে ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

নিহত ব্যাংক কর্মকর্তা জাফর আলম

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার চান্দগাঁও আবাসিক এলাকায় ব্যাংক কর্মকর্তা জাফর আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

শনিবার (২২ মার্চ) সন্ধার পর চান্দগাঁও আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

স্বামী-স্ত্রীর বিরোধের জেরে স্ত্রী তার স্বামীকে হত্যা করেছেন বলে অভিযোগ নিহতের পরিবারের। অপরদিকে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন ব্যাংক কর্মকর্তার স্ত্রী রোমানা আক্তার। 

মৃত জাফর আলমের এক আত্মীয় বলেন, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে অনেক দিন যাবত অমিল রয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো তাদের মধ্যে। তার স্ত্রীর পরিবার প্রায় সময় মারার হুমকি দিতো। আমাদের মনে হচ্ছে তাকে মেরে ফেলা হয়েছে। তার কান দিয়ে রক্ত বের হচ্ছিল। আমরা মামলা করবো।

জানা গেছে, নিহতের দুইটা সন্তান রয়েছে। জাফর আলম আল আরাফাহ ব্যাংকের নগরের কদমতলী শাখার সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে ছিলেন। তার বাড়ি ফটিকছড়ি। মা-বাবা দেশের বাইরে রয়েছেন। আর তার স্ত্রী রোমানার বাড়ি পটিয়ায়। 

এ ব্যাপারে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতার উদ্দিন বলেন, ঘটনার পর স্থানীয়রা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। সুরতহালে তেমন আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। আমরা আপাতত হত্যা মামলা নেয় নাই, কারণ যেহেতু প্রাথমিকভাবে হত্যার আলামত পাইনি। তবে ময়নাতদন্ত সাপেক্ষে সুষ্ঠু তদন্ত করার চেষ্টা করবো। 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।