দক্ষিণ পূর্ব

রাউজানে অস্ত্র-গুলি উদ্ধার, সন্ত্রাসী ডাকাত শাহ আলমসহ গ্রেপ্তার ২

RAFIQ HYDER
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫
পঠিত :
রাউজানে অস্ত্র-গুলি উদ্ধার, সন্ত্রাসী ডাকাত শাহ আলমসহ গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়ায় পৃথক অভিযানে হত্যা-ডাকাতিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ডাকাত শাহ আলম ও হুমায়ুন উদ্দিন আকাশ ওরফে লেদাইয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ। এ সময় বিদেশি পিস্তল, এলজি ও গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পলোয়ান পাড়ার ২ নম্বর রোড এলাকা থেকে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। 
এর আগে রবিবার দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের মৌলভীখীল তিন রাস্তার মোড় থেকে হুমায়ুন আকাশকে গ্রেপ্তার করে জেলা ডিবি ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, গ্রেপ্তার এড়াতে শাহ আলম দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং তাঁর হাতে থাকা একটি বিদেশি পিস্তল আলী কন্ট্রাক্টরের পুকুরে নিক্ষেপ করেন। পরে ধাওয়া করে তাঁকে আটক করা হয়। তাঁর ঘর তল্লাশি করে চারটি দেশীয় তৈরি এলজি, দুটি কার্তুজ, একটি কার্তুজের খোসা এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়। পরে পুকুর থেকে উদ্ধার করা হয় ওই বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি।

সিডিএমএস তথ্য অনুযায়ী, শাহ আলমের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও অস্ত্র আইনে মোট ৯টি মামলা রয়েছে। এছাড়া হত্যা, ডাকাতি ও অপহরণ মামলাসহ চারটি ওয়ারেন্ট মুলতবি আছে। তিনি হাটহাজারীর ব্যবসায়ী হাকিম হত্যা মামলার অন্যতম আসামি। গ্রেপ্তারদের জবানবন্দিতে ওই হত্যাকাণ্ডে তাঁর সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

এদিকে গ্রেপ্তার হুমায়ুন আকাশের স্বীকারোক্তির ভিত্তিতে রাউজান থানার মকবুল আহমেদ সওদাগরের বাড়ির পাশের ঝোপ থেকে একটি দেশীয় এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।