দক্ষিণ পূর্ব

রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে ৩ বছরের শিশু

RAFIQ HYDER
প্রকাশ : ২৮ জানুয়ারী ২০২৬
পঠিত :
রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে ৩ বছরের শিশু
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি গভীর নলকূপের গর্তে পড়ে গেছে তিন বছর বয়সী এক শিশু। 

 মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে শিশুটি গর্তে পড়ে যায়। আটকে পড়া শিশুটির নাম মিসবাহ।

খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে অবহিত করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, শিশুটি কীভাবে গর্তে পড়ে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, তবে নলকূপের গর্তটি কতটা গভীর, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। ভিডিওতে এক যুবককে শিশুটিকে বাঁশ ধরে রাখতে বলতেও শোনা যায়।

ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।