দক্ষিণ পূর্ব

রাউজানে গরুর খামার থেকে অস্ত্র-গুলি উদ্ধার, আটক ১

RAFIQ HYDER
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫
পঠিত :
রাউজানে গরুর খামার থেকে অস্ত্র-গুলি উদ্ধার, আটক ১
নিজস্ব প্রতিবেদক

রাউজান উপজেলায় পৃথক অভিযানে আবু সাঈদ রিপন (৩৭) নামে ১৫টি মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) রাউজান উপজেলার সুলতানপুর সরকারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আবু সাঈদ, রাউজান পৌরসভার সুলতানপুর ৪ নম্বর ওয়ার্ডের জানালীহাট এলাকার শওকত আকবর চৌধুরী প্রকাশ জুনুর ছেলে। 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, রাউজান উপজেলার সুলতানপুর সরকারপাড়া এলাকা থেকে শনিবার  আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ রাউন্ড পিস্তলের গুলি, ২০ পিস ইয়াবা এবং নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়। আবু সাঈদের দেওয়া তথ্যে একই এলাকার একটি ওয়ার্কশপের পেছনে কালুর গরুর খামার থেকে একটি দেশীয় তৈরি এলজি এবং ৪ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। 

এর আগে রিপনের বাড়ি থেকে গত ২০ নভেম্বর একটি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ, একটি ধারালো কিরিচ ও একটি তলোয়ার উদ্ধার করা হয়। ওই ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুটি মামলা করা হয়েছে।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।