দক্ষিণ পূর্ব

রাউজানে গুলিতে নিহত হাকিম বিএনপির সঙ্গে জড়িত নন: রিজভী

RAFIQ HYDER
RAFIQ HYDER
প্রকাশ : ৮ অক্টোবর ২০২৫ ০২:০৭ দুপুর
পঠিত : ৫
রাউজানে গুলিতে নিহত হাকিম বিএনপির সঙ্গে জড়িত নন: রিজভী
Degchibarictg

দক্ষিণপূর্ব ডেস্ক 


চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে নিহত আব্দুল হাকিম বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


বুধবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের অভ্যন্তরীণ সংঘাতের ঘটনায় আব্দুল হাকিম নামে এক ব্যক্তি গুলিতে নিহত হন। এই সহিংস ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির একটি বড় নজির।


তিনি আরও বলেন, ঘটনাটি সম্পূর্ণরূপে সমাজবিরোধী কিছু দুর্বৃত্ত চক্রের পরিকল্পিত হিংস্র কর্মকাণ্ড। এর সঙ্গে রাজনীতি বা বিএনপির কোনো সম্পর্ক নেই। নিহত ব্যক্তি ও দুষ্কৃতিকারীদের কেউই বিএনপির নেতাকর্মী নন।


রিজভী অভিযোগ করেন, জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণেই সমাজে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। প্রশাসনের নিষ্ক্রিয়তায় অবৈধ অস্ত্র উদ্ধারে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে।


বিবৃতিতে তিনি সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাউজান এলাকায় আধিপত্যকামী দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


এর আগে মঙ্গলবার স্থানীয় বিএনপি নেতারা নিহত আব্দুল হাকিমকে দলীয় সমর্থক দাবি করে রাউজানে বিক্ষোভ মিছিল করেন। তবে কেন্দ্রীয়ভাবে বিএনপি জানাল, হাকিমের সঙ্গে দলের কোনো সংশ্লিষ্টতা নেই।


এসএস


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।