রাউজান থানায় দায়ের হওয়া কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. টিপু (৩২)কে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার টিপু রাউজান উপজেলার রহমতপাড়া এলাকার করিম ওরফে চুনা করিমের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কাউসার জামান বাবলু হত্যা মামলার পলাতক আসামি টিপু কুমিল্লার বুড়িচং থানা এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে রোববার (৩ মে) সন্ধ্যায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানে কুমিল্লার বুড়িচং থানাধীন নিমসার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদেরও আইনের আওতায় আনতে কাজ চলছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।