দক্ষিণ পূর্ব

রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬
পঠিত :
রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

সংগৃহীত ছবি

রাউজানে বিএনপির কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (২৫ এপ্রিল) রাতে রাউজান থানার পূর্ব রাউজান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শফি (৩৯) ও মো. সুমন (৩৩)।

 

পুলিশ জানায়, শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলিখীল খামারটিলা (জঙ্গল রাউজান) এলাকায় বিএনও ব্রিকফিল্ডের উত্তর-পূর্ব পাশের সড়কে পূর্ব শত্রুতার জেরে কাউছার জামান বাবলুকে (৩৪) গুলি করে হত্যা করা হয়।

 

এ ঘটনায় নিহতের পিতা আবুল কালাম বাদী হয়ে রাউজান থানায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

 

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, প্রত্যক্ষ সাক্ষীর তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে পূর্ব রাউজান এলাকা থেকে বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি মো. শফি এবং পাঁচ নম্বর আসামি মো. সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

তিনি আরও জানান, বাবলু হত্যার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টাও চলছে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।