দক্ষিণ পূর্ব

রাঙামাটিতে সেনাঅভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ২ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

RAFIQ HYDER
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫
পঠিত :
রাঙামাটিতে সেনাঅভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ২ ইউপিডিএফ সন্ত্রাসী আটক
রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটিতে পার্বত্য চুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সক্রিয় দুই সন্ত্রাসীকে অস্ত্র-গুলি ও ওয়াটকিসহ আটক করেছে সেনাবাহিনী। রাঙামাটি সেনা রিজিয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। 

শনিবার (১১ অক্টোবর) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বগাছড়ি এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে সকল চলাচলরত যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করে সেনাবাহিনী তাদের আটক করে।

সেনা সূত্র জানায়, একটি মোটরসাইকেল চেকপোস্টের দিকে আসতে দেখা যায়। উক্ত মোটরসাইকেলের আরোহীরা সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি প্রায় ১৫০ মিটার দূরে থেমে ঘুরে পালানোর চেষ্টা করে। সাথে সাথেই সেনাবাহিনীর সদস্যরা দ্রুত এগিয়ে গিয়ে মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পূর্বে সংগৃহীত ছবির সাথে মিলিয়ে নিশ্চিত হওয়া যায়, আটককৃতরা হলো ইউপিডিএফ এর পোস্ট কমান্ডার কার্মা চাকমা ও তার সহযোগী লেলিন চাকমা। 

পরবর্তীতে ইউপিডিএফ সদস্যদের তল্লাশির সময় তাদের কাছ থেকে ০১টি পিস্তল ও ০১টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড অ্যামুনিশন, ০১টি ওয়াকিটকি সেট, ০২টি মোবাইল ফোন ও ০২টি চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে সেনা অভিযান অব্যাহত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং এ অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।