দক্ষিণ পূর্ব

রাঙামাটিতে জেলা যুবলীগ নেতা মিজান গ্রেফতার

RAFIQ HYDER
RAFIQ HYDER
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ০৫:৫০ বিকাল
পঠিত : ২৮
রাঙামাটিতে জেলা যুবলীগ নেতা মিজান গ্রেফতার
Degchibarictg
আলমগীর মানিক, রাঙামাটি:

পার্বত্য রাঙামাটি শহরে গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে যুবলীগ নেতা মিজানকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি লি: এর সভাপতি বলে জানা গেছে।
 
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: সাহেদ উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যানুসারে অভিযান পরিচালনা করে রাঙামাটি শহরের বনরূপা বাজার থেকে সন্ধ্যায় তাকে গ্রেফতার করেছি।
 
এদিকে পুলিশের একটি সূত্র জানায়, মিজান গ্রেফতারের পূর্বমুহুর্ত পর্যন্ত পতিত সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে সার্বক্ষনিকভাবে যোগাযোগ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলেন। বিষয়টি তার মুঠোফোনের মাধ্যমেও নিশ্চিত হয় পুলিশ।
 
কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, মিজানের বিরুদ্ধে একাধিক অভিযোগে তারা তদন্ত করে দেখছেন। এছাড়াও মিজানের আয় নিয়েও খোঁজ করছে অন্য আরেকটি সংস্থা। আটকের পর তার কাছ থেকে প্রাপ্ত মুঠোফোন চেক করে সে রাঙামাটির সাবেক পৌর মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধূরীর সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখে দলীয় কার্যক্রম পরিচালনা করতো এবং মিজান ইতোমধ্যেই পাসপোর্ট ভিসা করে দেশ ত্যাগের প্রস্তুতিও নিচ্ছিলো এমন তথ্যও পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট্যরা কর্তৃপক্ষ জানিয়েছে।

এম

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।