দক্ষিণ পূর্ব

রাঙ্গুনিয়ায় অপহৃত শিশুকে উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ০৩:৪৯ দুপুর
পঠিত : ৪
রাঙ্গুনিয়ায় অপহৃত শিশুকে উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ছবি সংগৃহীত

Degchibarictg

দক্ষিণ রাঙ্গুনিয়ায় থানায় অপহৃত ৭ বছর বয়সী শিশু ওয়াসিফা জান্নাত তাসকিনকে ২৪ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ। একইসাথে অপহরণের ঘটনায় জড়িত ৩ আসামীকে গ্রেফতার এবং অপহরণে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

পুলিশ জানায়, পশ্চিম সরফভাটা এলাকায় নার্সারির শিক্ষার্থী ওয়াসিফা জান্নাত তাসকিনকে গত ২০ জুলাই স্কুল ছুটির পর সিএনজি যোগে অপহরণ করে দূর্বৃত্তরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ ফয়সাল ভিকটিমের পিতার আপন মামাতো ভাই। সে পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমকে অপহরণ করে শিশুটির পিতার কাছে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে । পরে তার পরিচিত সিএনজি চালকদের এ কাজে জড়িত করে। এসময় সিএনজ চালক তাসকিনকে জানায় তাকে বাবা হাসপাতালে ভর্তি আছে এবং তাকে বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছে । কৌশলে শিশুটিকে সিএনজিতে তুলে নিয়ে যায় তারা।

 

এ ঘটনায় ভিকটিমের পিতা দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ কৌশলে শিশুটিকে উদ্ধার করে।

 

আর এইচ/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।