দক্ষিণ পূর্ব

রাঙ্গুনিয়ার পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন: হুম্মাম কাদের চৌধুরী

RAFIQ HYDER
প্রকাশ : ২১ জানুয়ারী ২০২৬
পঠিত :
রাঙ্গুনিয়ার পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন: হুম্মাম কাদের চৌধুরী
নিজস্ব প্রতিবেদক;
রাঙ্গুনিয়ায় পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একেএস ডায়াগনস্টিকস (AKS Diagnostics)–এর উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।এই কার্যক্রমে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থান থেকে ময়লা-আবর্জনা সংগ্রহ করবে পরিচ্ছন্ন কর্মীরা। ‘

পরিচ্ছন্ন রাঙ্গুনিয়া, গড়বো এবার আমরা’—এই স্লোগানকে সামনে রেখে বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজারহাট বাজার থেকে কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া আসনে বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন একেএস হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামানজার খান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে মোট ৭০ জন কর্মী এই পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োজিত থাকবেন। এর মধ্যে ৫০ জন নারী কর্মী রয়েছেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন হাটবাজার ও এলাকায় ৬০০টি ডাস্টবিন ও ২০টি গাড়ি সরবরাহ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুম্মাম কাদের চৌধুরী বলেন, রাঙ্গুনিয়ার বড় সমস্যা মাদক নির্মূল করতে হয়তো কিছুটা সময় লাগবে, তবে পরিবেশ রক্ষায় ময়লা-আবর্জনা পরিষ্কার করতে খুব বেশি সময় লাগবে না। এই উদ্যোগ রাঙ্গুনিয়ার প্রতিটি হাটবাজারে ছড়িয়ে দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একেএস হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামানজার খান বলেন, রাঙ্গুনিয়াকে একটি আদর্শ, পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলা আমাদের নাগরিক দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ রাঙ্গুনিয়া নিশ্চিত করতে সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রয়োজন।

একেএস ডায়াগনস্টিকস, রাঙ্গুনিয়া শাখা এই সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রমের যাবতীয় ব্যয় বহন করবে। আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্নতার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।
আর  এইচ/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।