দক্ষিণ পূর্ব

রাঙ্গুনিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত

RAFIQ HYDER
প্রকাশ : ৭ জানুয়ারী ২০২৬
পঠিত :
রাঙ্গুনিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছেন। তাঁরা সম্পর্কে বন্ধু।

 মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাটাখালী ও চারাবটতলের মাঝামাঝি তক্তারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন আবু সুফিয়ান আরমান (১৮)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবিদ পাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. কামাল ভান্ডারী। আবু সুফিয়ান ধামাইরহাট হযরত শাহ সূফি ছালেহ আহমদ সুন্নীয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিলেন।

অপরজন মো. আকিব (১৬)। তিনি একই উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলমশাহ পাড়া হাজি বাড়ি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম ওসমান গণি। আকিব রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই আবু সুফিয়ান আরমান মারা যান। গুরুতর আহত অবস্থায় আকিবকে প্রথমে চন্দ্রঘোনার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী মাসুদ রানা বলেন, কাপ্তাই সড়কের পশ্চিম দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, আবু সুফিয়ান আরমানের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। অপরজন চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।