দক্ষিণ পূর্ব

রাঙ্গুনিয়া পৌরসভা জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

RAFIQ HYDER
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫
পঠিত :
রাঙ্গুনিয়া পৌরসভা জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
ডেস্ক রিপোর্ট 

রাঙ্গুনিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

বুধবার (১২ মার্চ) রোয়াজারহাট রাঙ্গুনিয়া ক্লাব অডিটোরিয়ামে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

 রাঙ্গুনিয়া পৌরসভা সভাপতি আ.জ.ম ওমরের সভাপতিত্বে পৌরসভা সেক্রেটারি  ইয়াকুব হোসেন তসলিমের সঞ্চলানায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি  অধ্যাপক ফজলুর করীম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ফজলুর করীম বলেন, রমজানের শিক্ষা হচ্ছে  তাকওয়া ভিত্তিক সমাজ গঠন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই নিরিখে ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে সকলের জন্য কল্যাণমূলক, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে। বাংলাদেশকে আর কোন দূর্নীতিবাজ ফ্যাসিস্টের হাতে তুলে দেয়া যাবে না। দূর্নীতিমুক্ত দেশ গঠনে আল্লাহভীরু যোগ্য নেতৃত্ব অপরিহার্য। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ হাসান মুরাদ,এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহ আলম, রাঙ্গুনিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশন থানা সভাপতি রাশেদুল আলম, পোমরা জামায়াতে ইসলামী সভাপতি অধ্যাপক জসিম উদ্দীন, মরিয়ম নগর ইউনিয়ন সেক্রেটারি মাস্টার মোহাম্মদ  হুসাইন, রাঙ্গুনিয়া ইসলামী ছাত্রশিবিরের থানা সভাপতি মোহাম্মদ কুতুব উদ্দীন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা  বলেন, রমযান  কোরআন নাযিলের মাস, নিজেকে তাকওয়াবান হিসেবে গঠন করার মাস। শুধুমাত্র কোরআন এবং হাদিসের ভিত্তিতেই একটি ইনসাফ পূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। ইসলামই সকল জাতি, সম্প্রদায় ও ধর্মের অধিকার নিশ্চিত করে। ইসলাম ধর্মে ভিন্ন ধর্মের অনুসারীদের উপরে কোন প্রকার অবিচার করার কোন সুযোগ নেই।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।