দক্ষিণ পূর্ব

রাতের আঁধারে "জয়বাংলা স্লোগান " মামলার পর গ্রেপ্তার ৩

RAFIQ HYDER
RAFIQ HYDER
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫ ০৮:০৭ সকাল
পঠিত : ৬
রাতের আঁধারে "জয়বাংলা স্লোগান " মামলার পর গ্রেপ্তার ৩
Degchibarictg
আনোয়ারা প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গভীর রাতে আওয়ামী লীগের স্লোগান দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে জুঁইদণ্ডী ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—পেটু মিয়ার ছেলে আব্দুল কাদের (৫০), মোস্তাকের ছেলে আরিফ (২০) এবং আব্দুল কাদেরের ছেলে আব্দুল খালেক (২৮)।

এর আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ৪১ সেকেন্ডের একটি ভিডিও। সেখানে দেখা যায়—কয়েকজন লুঙ্গি পরা ব্যক্তি রাতের অন্ধকারে স্লোগান দিচ্ছেন: জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার সৈনিক, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে, বাংলা দেশে।”

ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও আলোচনা সৃষ্টি হয়। পরে ভিডিওর সূত্র ধরে শুক্রবার গভীর রাতে অভিযান পরিচালনা করে আনোয়ারা থানা পুলিশ তিনজনকে আটক করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, রাতের অন্ধকারে রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ৬৮ জনের নাম উল্লেখ করে এজাহারনামীয় ও ৬০-৭০ জন অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।