দক্ষিণ পূর্ব

রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধে নগরীতে জেলা প্রশাসনের অভিযান

দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬
পঠিত : ১২
রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধে নগরীতে জেলা প্রশাসনের অভিযান

ছবি

সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ নিশ্চিত করতে চট্টগ্রাম নগরীতে তদারকি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

 

বুধবার (১৯ আগস্ট) রাতে জেলা প্রশাসকের নির্দেশনায় নগরীর জিইসি মোড় ও সার্কিট হাউস সংলগ্ন এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

 

জেলা প্রশাসন সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ আরমানের নেতৃত্বে জিইসি মোড়ের ইউনেস্কো সিটি সেন্টার শপিং কমপ্লেক্সে তদারকি করা হয়।

 

এরপর রাত ৮টা ২০ মিনিট থেকে ৯টা পর্যন্ত বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শিফাত বিনতে আরার নেতৃত্বে সার্কিট হাউস এলাকার ভিআইপি টাওয়ার, অ্যাপোলো টাওয়ার, শপিং ব্যাগ সুপার শপসহ আশপাশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

 

এ সময় দোকান মালিক, ম্যানেজার ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের সঙ্গে কথা বলেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম সীমিত রাখার আহ্বান জানানো হয়।

 

নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করেন কর্মকর্তারা। তবে অভিযানে কাউকে আর্থিক জরিমানা করা হয়নি।

 

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও ব্যবসায়ীদের সচেতন করতে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।

 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।