দক্ষিণ পূর্ব

রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের তিন সদস্য আটক, অস্ত্র উদ্ধার

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৬ মে ২০২৬
পঠিত :
রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের তিন সদস্য আটক, অস্ত্র উদ্ধার

ছবি সংগৃহীত

খাগড়াছড়ির রামগড় উপজেলাে সেনাবাহিনীর বিশেষ অভিযানে পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-এর এক কালেক্টরসহ তিন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় একটি আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। অভিযানে সংগঠনটির এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

শনিবার দুপুরে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোনের আওতাধীন জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

 

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হলে ইউপিডিএফের সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে সেনাসদস্যরাও পাল্টা গুলি চালান।

 

অভিযানে ইউপিডিএফের কালেক্টর রনেল চাকমা ওরফে মন্টু চাকমাসহ তিনজনকে আটক করা হয়। আটক অন্য দুজন হলেন রাজু মারমা ওরফে সাচিং (১৮) এবং সুইথোয়াই মারমা (৩৫)।

 

গুলিবিদ্ধ সুইথোয়াই মারমার ডান কাঁধে গুলি লাগে। পরে সেনাসদস্যরা তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

 

অভিযানস্থল থেকে একটি একে-২২ রাইফেল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

 রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন  জানান, আটক দুই সদস্য ও উদ্ধার হওয়া অস্ত্র রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।