দক্ষিণ পূর্ব

রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

RAFIQ HYDER
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫
পঠিত :
রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী
দক্ষিণপূর্ব ডেস্ক

দই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। তাকে বহনকারী ড্রুক এয়ারের বিমানটি শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ভিআইপি লাউঞ্জে দু’নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী টোবগে শুক্রবারের ভূমিকম্পে বাংলাদেশের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজ নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পরে অস্থায়ী অভিবাদন মঞ্চে ভুটানের প্রধানমন্ত্রীকে ১৯ বার তোপধ্বনির সালাম এবং গার্ড অব অনার দেওয়া হয়।

বিমানবন্দরে অনুষ্ঠানের পর, ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে যাবেন। তিনি স্মৃতিস্তম্ভের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং দর্শনার্থীদের বইতে স্বাক্ষর করবেন।

সফরের অংশ হিসেবে বিকেলে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। এরপর বিকেল ৩টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী টোবগে তার সম্মানে আয়োজিত সরকারি ভোজসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।