দক্ষিণ পূর্ব

'রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা করবে চীন'

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৭ জুন ২০২৬
পঠিত :
'রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা করবে চীন'

ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের সাথে চীন ও মালয়েশিয়ার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। দুই দেশই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি তা আরও সম্প্রসারণের আশ্বাস দিয়েছে। 

 

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।  

 

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সাথে মালয়েশিয়া এবং চীনের যে সম্পর্ক, তা আরও দৃঢ় হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা শুধু তাদের ভূমিকা অব্যাহত রাখবে না, বরং সহযোগিতা আরও বাড়াবে ও সম্প্রসারিত করবে।’

 

তিনি বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন সমস্যার সমাধানেও তারা সহযোগিতা করবে। এমনকি রোহিঙ্গা সংকটের সমাধানের ক্ষেত্রেও চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে এবং এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে।’

 

এদিন তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালেশিয়া সফর উপলক্ষে ধন্যবাদ প্রস্তাবও উপস্থাপন করেন। 

 

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।