দক্ষিণ পূর্ব

লন্ডনের বৈঠকে একটি দল নারাজ: সরওয়ার আলমগীর

sathi
প্রকাশ : ২০ জুন ২০২৫
পঠিত :
লন্ডনের বৈঠকে একটি দল নারাজ: সরওয়ার আলমগীর
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন,  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের মধ্যকার ঐতিহাসিক বৈঠকের পর দেশের একটি রাজনৈতিক দল নারাজ হয়েছে। লন্ডনের বৈঠক ওই দলটির পছন্দ হয়নি। যখন নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে মতানৈক্য তৈরি হচ্ছিল, তখন ড. ইউনূসের আমন্ত্রণে তারেক রহমানের সঙ্গে বৈঠক হয়।বেশির ভাগ মানুষই এ বৈঠক ও সিদ্ধান্তকে সমর্থন করেছেন ।  

তিনি শুক্রবার (২০জুন) ফটিকছড়ির নাজিরহাটে গনসংযোগকালে এসব কথা বলেন। 

সরওয়ার আলমগীর বলেন, বিএনপির নেতা-কর্মী ও দেশের মানুষ এখন দারুণভাবে উজ্জীবিত।আর কোন ষড়যন্ত্র সফল হবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে দেশের জনগণ ভোট বিপ্লবের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবেন । 

গণসংযোগকালে অন্যদের মধ্যে নাজিরহাট পৌরসভা বিএনপি নেতা আলহাজ্ব নাছির উদ্দীন, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, মো. হাসান, সাবেক কাউন্সিলর আমান উল্লাহ, শহীদুল ইসলাম, জেলা যুবদল নেতা মোজাহারুল ইকবাল লাভলু, ফটিকছড়ি পৌরসভা যুবদল নেতা আহমেদ রশিদ চৌধুরী,  মো. এরশাদ, শেখ মো. সুমন, মো. সোলেমান  উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।