চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পাবলিক লাইব্রেরি ‘লাইসিয়াম’-এর জন্য ৭০টি বই উপহার দিয়েছেন বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোজাহিদুল ইসলাম।
বুধবার (১৪ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তিনি বইগুলো উপহার দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক জানান, উপজেলা পাবলিক লাইব্রেরি ‘লাইসিয়াম’-এর নির্মাণকাজ শুরু হয়েছে। অচিরেই এটি উদ্বোধনের আশা করা হচ্ছে। লাইব্রেরিটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার পরিকল্পনা রয়েছে। সেখানে শিক্ষার্থীসহ সব বয়সী মানুষ বই পড়ার সুযোগ পাবেন।
তিনি আরও জানান, বইপাঠের অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার সুযোগ বাড়ানো এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। লাইব্রেরিকে কেন্দ্র করে বইপড়া উৎসব আয়োজনেরও পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে।
উপজেলা প্রশাসন আশা করছে, ‘লাইসিয়াম’ বোয়ালখালীর জ্ঞানচর্চা, মননশীলতা ও সৃজনশীলতা বিকাশের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে। এ উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।
জেএফআই/দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।