দক্ষিণ পূর্ব

লামায় অবৈধ ইটভাটায় ৫ মামলায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬
পঠিত :
লামায় অবৈধ ইটভাটায় ৫ মামলায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

ছবি- আমিনুল ইসলাম খন্দকার

বান্দরবানের লামা উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করায় ৫টি মামলায় মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

​শনিবার (১৫ আগস্ট) উপজেলার ফাইতং ইউনিয়নের রাইম্যাখোলা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। জরিমানা আদায় করা ইটভাটাগুলো হলো- ​ডিবিএম,​ এমএমবি, ​এমবিআই, ​এবিসি৪ ​ও ইউএমবি।

 

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ আইন অমান্য করে এবং নিয়মনীতি তোয়াক্কা না করে ইটভাটা পরিচালনার দায়ে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ এর ১৫ ধারায় ৫টি মামলায় ৫ জন আসামিকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

​অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন জানান, পরিবেশ সুরক্ষায় এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।