দক্ষিণ পূর্ব

লামা থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ০৩:৫২ রাত
পঠিত : ২৮
লামা থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার

ছবি

Degchibarictg

বান্দরবানের লামা থেকে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে গত ১৪ অক্টোবর দিবাগত রাতে পৃথক দুটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বান্দরবান জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো—রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)। তারা বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা মুসলিম পাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ জানায়, গত ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ওই তিন শিক্ষার্থী নিখোঁজ হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ২ নম্বর রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের আরেকটি বাসা থেকে পৃথকভাবে তাদের উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজের জন্য ওই শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছিল। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে কী কারণে তারা নিখোঁজ হয়েছিল, কীভাবে চট্টগ্রামে পৌঁছেছিল এবং এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। এ বিষয়ে পুলিশের পরবর্তী বক্তব্যে আরও তথ্য পাওয়া যেতে পারে।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।