জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মোস্তাক আহমদ সবুজকে আহ্বায়ক এবং ডি এম মারুফ হাসান রিজভীকে সদস্যসচিব করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক লায়ন এ. এম. মুন্না চৌধুরী ও জোবাইরুল আলম মানিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক: এম.এ আজিম চৌধুরী (ইরফান), ইঞ্জিনিয়ার মুহাম্মদ মামুন উদ্দিন ও নূরুল ইসলাম নুরু। যুগ্ম আহ্বায়ক: রিদওয়ান সিকদার, মুহাম্মদ নজরুল ইসলাম, কাফিল উদ্দিন, ওলিউল্লাহ আওলাদ, মাওলানা মোঃ মহিউদ্দিন, এরশাদ হোসেন, তাইফুল ইসলাম, মুহাম্মদ মিজানুর রহমান, আ.স.ম আনোয়ার সাঈদ, নূরুল আলম, কাইছার মাহমুদ ফয়সাল, মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ রুবেল উদ্দিন, ডাঃ মুহাম্মদ ওমর ফারুক ও মোঃ জুবাইর।সিনিয়র যুগ্ম সদস্য সচিব: আব্দুল্লাহ আল নোমান, দীপংকর বড়ুয়া ও মোহাম্মদ গিয়াসউদ্দিন সায়েম।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।