দক্ষিণ পূর্ব

লোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ০২:১০ দুপুর
পঠিত : ৪১
লোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ছবি

Degchibarictg

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে ওয়াজিফা নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম আমিরাবাদের মৌলভী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াজিফা ওই এলাকার প্রবাসী আবদুল আজিজের মেয়ে।

আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শরফু শিকদার জানান, বুধবার দুপুর ১২টা ৫০ মিনিট থেকে ১টার মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি স্থানীয় নেওয়াজ আহমদ মৌলভীর পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তাঁরা।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে লোহাগাড়া সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।