দক্ষিণ পূর্ব

লোহাগাড়ায় দেশীয় অস্ত্রসহ ১১টি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৪ সকাল
পঠিত : ৩
লোহাগাড়ায় দেশীয় অস্ত্রসহ  ১১টি মামলার পলাতক আসামি  গ্রেপ্তার

সংগৃহীত

Degchibarictg

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ মো. শফিকুল ইসলাম প্রকাশ সাইদুল্লাহ (৪০) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকায় তার নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ঘর থেকে ৪টি দেশীয় ধারালো রামদা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শফিকুল ইসলাম ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। পুলিশ জানায়, তিনি ডাকাতি, হত্যা চেষ্টা ও অবৈধ অস্ত্রসহ বিভিন্ন মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তার বসতঘর তল্লাশি করে দেশীয় ধারালো অস্ত্রগুলো জব্দ করা হয়।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লুৎফুর রহমান জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।