দক্ষিণ পূর্ব

লোহাগাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

RAFIQ HYDER
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
লোহাগাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের লোহাগাড়ায় ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলার প্রধান আসামি শাহ নেওয়াজ লাবলু (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২০ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে চন্দনাইশের দোহাজারী দেওয়ানহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লাবলুকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর সকালে লোহাগাড়ার আধুনগর ঘাটিয়ারপাড়া এলাকায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে শাহ আলমকে (৫২) কোদাল দিয়ে কোপান তার চাচাতো ভাই শাহ নেওয়াজ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা শাহ আলমকে মৃত ঘোষণা করেন।

এরপর থেকে লাবলু পলাতক ছিলেন। আট দিন পর বিশেষ অভিযানে ধরা পড়লেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, নিহত শাহ আলম এলাকায় একজন ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার হত্যাকাণ্ডে এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।