দক্ষিণ পূর্ব

লোহাগাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৭ জুন ২০২৬
পঠিত :
লোহাগাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

ছবি : সংগৃহীত

লোহাগাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে আবু হেনা রুবেল (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আবু হেনা রুবেল লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সামমহাজন বাড়ির বাসিন্দা এবং আজিজুল হকের ছেলে।

 

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে পদুয়া স্টেশন এলাকার একটি কমিউনিটি সেন্টারে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রুবেল। পথে পুরাতন বিওসি এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।

 

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল জানান, বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় রুবেল গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক ব্যক্তির মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।