দক্ষিণ পূর্ব

শহিদ হাদি হত্যাকাণ্ডে ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট

মনির ফয়সাল
প্রকাশ : ৬ জানুয়ারী ২০২৬
পঠিত :
শহিদ হাদি হত্যাকাণ্ডে ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট
দক্ষিণপূর্ব ডেস্ক 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ায় চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিট দেয়া ১৭ জনের মধ্যে ১২ জন গ্রেফতার এবং ৫ জন পলাতক রয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হাদিকে হত্যা করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। 

অভিযুক্ত ফয়সালের ভিডিওবার্তা প্রসঙ্গে মো. শফিকুল ইসলাম বলেন, "ভিডিওবার্তা দিতেই পারে, কিন্তু তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।"

এর আগে সোমবার (৫ জানুয়ারি) স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছিলেন, মামলাটির চার্জশিট বুধবারের (৭ জানুয়ারি) মধ্যে দেওয়া হবে। সে সময় তিনি বলেন, "সরকার হাদি হত্যা মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সরকারের মেয়াদেই এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।"

এমএইচএফ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।