দক্ষিণ পূর্ব

শহীদ ইশমামের কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির নির্বাচনী প্রচারণা শুরু

RAFIQ HYDER
প্রকাশ : ২৬ জানুয়ারী ২০২৬
পঠিত :
শহীদ ইশমামের কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির নির্বাচনী প্রচারণা শুরু
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ইশমামুল হকের (১৭) কবর জিয়ারত করেছেন সদ্য সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি শহীদের কবর জিয়ারতে অংশ নেন।

শহীদ ইশমামুল হক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, আজ শহীদ ইশমামের কবর জিয়ারতের মধ্য দিয়ে আমরা আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করলাম। দেশের জন্য ইশমামের আত্মত্যাগ ও বলিদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন, চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ এবং লোহাগাড়া উপজেলা প্রধান সমন্বয়কারী জহির উদ্দিনসহ দলটির নেতাকর্মীরা।

এর আগে সোমবার সকালে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, দীর্ঘ যানজটের কারণে নেতাদের গাড়িবহর চট্টগ্রামে পৌঁছাতে বিলম্ব হওয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়েছে।

এর আগের দিন রোববার ১০ দিনব্যাপী নির্বাচনী সফর শুরুর ঘোষণা দিয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছিলেন, আসন্ন নির্বাচন উপলক্ষে তাদের পদযাত্রা শুরু হবে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মাধ্যমে।

তবে অনিবার্য কারণে কর্মসূচির সূচিতে পরিবর্তন আনা হয়েছে জানিয়ে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় বলেন, দীর্ঘ যানজটের কারণে নির্ধারিত সময়ে চট্টগ্রামে পৌঁছানো সম্ভব হয়নি।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে ক্ষমাপ্রার্থনা জানিয়ে পরিবর্তিত সূচি অনুযায়ী নেতৃবৃন্দ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়ায় শহীদ ইশমামুল হকের কবর জিয়ারতে অংশ নেন।

রহা 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।