দক্ষিণ পূর্ব

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:০৯ সকাল
পঠিত : ৬৬
শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সংগৃহীত ছবি

Degchibarictg

দক্ষিণপূর্ব ডেস্ক: 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে জিয়া উদ্যানে যান তারেক রহমান। সেখানে তিনি প্রথমে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে জিয়া উদ্যানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরও সমাগম ঘটে। তারা দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তাদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

আরএইচ 

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।