তিনি বলেন, তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন, যেখানে ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সব মানুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবেন। সরকারও সবার সমান অধিকার নিশ্চিত করতে কাজ করছে। সব ধর্মের মানুষ যাতে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে বসবাস করতে পারেন, সে জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।
মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ৩ নম্বর ওয়ার্ডের নয়াহাট মিয়ানগর এলাকায় নিধিরাম ধোপির বাড়ির গীতা সংঘ পূজা উদ্যাপন কমিটির আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইদ্রিস আলী বলেন, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল শিক্ষা। মানবতার কল্যাণও প্রতিটি ধর্মের অন্যতম আদর্শ। তাই নিজ নিজ ধর্মীয় বিধান ও সংস্কৃতি পালনের পাশাপাশি মানুষের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রাখা জরুরি। এর মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব।
এর আগে তিনি চালিতাতলী বাজার শীল সংঘ আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় বিএনপি ও পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পূজা উদ্যাপন কমিটির নেতারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সাবেক সহসভাপতি মোরশেদুল আলম, পাঁচলাইশ তরুণ মেলা ক্লাবের সভাপতি লিয়াকত আলী জসিম, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, বায়েজিদ থানা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা আলম, বায়েজিদ থানা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক আনিসুদ্দৌলাহ সোহেল ও জানে আলম সোহেল।
এ ছাড়া উপস্থিত ছিলেন আবু বক্কর, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, গীতা সংঘ পূজা কমিটির সাবেক সভাপতি গোপাল দাস, সাবেক সাধারণ সম্পাদক দুলাল দাস, বর্তমান সভাপতি বাসুদেব দাস ও সাধারণ সম্পাদক মিঠুন দাস।
শীল সংঘ পূজা কমিটির সাবেক সভাপতি রনজিৎ কুমার শীল, বর্তমান সভাপতি প্রদীপ কুমার শীল ও সাধারণ সম্পাদক দীপক কুমার শীলসহ পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস বক্স, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াছ বাচ্চু, ইসমাইল মির্জা, কামাল উদ্দিন, তসলিম উদ্দিন, আবুল কালাম নিজামী, জাকির হোসেন জাহেদ, ইমাম হোসেন, মনছুর আলম, মো. হোসেন, আবদুল আজিজ, মানিক হোসেন, জাহেদুল আলম, খোরশেদ আলম ও দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।