দক্ষিণ পূর্ব

মানুষের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে: হেলালী

mainulislam
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫
পঠিত :
মানুষের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে: হেলালী
নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, মানুষের মাঝে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। তবেই আমাদের দাওয়াতের স্বার্থকতা। অন্যথায় তা ভেস্তে যাবে। সাহাবীরা যেমন তাদের আচার ব্যবহার দিয়ে মানুষকে প্রভাবিত করতেন তেমনি আমাদের খেয়াল রাখতে হবে আচরণে যেন ইসলামের আকিদা ফুটে ওঠে। তাইলেই মানুষ ইসলামী জীবনদর্শনে ফিরে আসবে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) তার নির্বাচনী এলাকা নগরের ২৬ নম্বর উত্তর হালিশহর এলাকার বি ব্লকে গণসংযোগে গিয়ে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড জামায়াতের আমীর মন্জুরুল আলমের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সাইফুদ্দিন, রহিমউল্লাহ প্রমুখ। শামসুজ্জামান হেলালী জামায়াত মনোনীত চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস‍্য পদপ্রার্থী। তিনি চসিকের সাবেক কাউন্সিলর। 

মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ‍্যক্ষ শামসুজ্জামান হেলালী আরো বলেন, মানুষদের মাঝে ইসলামের প্রকৃত চিত্র তুলে ধরা আমাদের দায়িত্ব ও কর্তব্য। প্রতিটি মানুষের মন জয় করে এ দেশে দ্বীনকে বিজয়ী করতে হবে। ছুয়ান্ন বছর অনেক শাসক আমরা দেখেছি এবার মানুষ জামায়াতকে দেখতে চায়। আমরা সকলকে ঐক‍্যবদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহবান জানাই। আসুন জামায়াতে যোগদান করে দেশকে এগিয়ে নেয়ার নিরন্তর প্রচেষ্টায় শামিল হই। পরে তিনি তিনটি পথসভায় বক্তব‍্য রাখেন।
এসময় তিনি হালিশহরের বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে জনসাধারণের সাথে কথা বলেন। সমস্যাগুলো নোট করে আগামীতে এসব জনদূর্ভোগ লাগবে কাজ করবেন বলে অঙ্গিকার করেন৷ 

এম

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।