দক্ষিণ পূর্ব

শাহজাদা সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভাণ্ডারী ইন্তেকাল

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৮ মে ২০২৬
পঠিত :
শাহজাদা সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভাণ্ডারী ইন্তেকাল

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহার আনন্দঘন মুহূর্তে শোকের ছায়া নেমে এসেছে মাইজভাণ্ডার দরবার শরীফে। আওলাদে রসুল (দ.), গাউছুল আযম মাইজভাণ্ডারী হযরত সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারীর (রহ.) প্রপৌত্র শাহজাদা সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভাণ্ডারী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর মাজার শরীফ জিয়ারতের সময় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভাণ্ডারী ছিলেন গাউছে জমান সৈয়দ খায়রুল বশর মাইজভাণ্ডারী (রহ.)-এর পৌত্র এবং সৈয়দ শামসুল হুদা মাইজভাণ্ডারী (রহ.)-এর চতুর্থ শাহজাদা।

 

ঈদের জামাত শেষে জিয়ারতরত অবস্থায় তাঁর আকস্মিক ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে দরবারের আশেকান, মুরিদান ও স্থানীয় ভক্তদের মাঝে গভীর শোকের আবহ সৃষ্টি হয়। পবিত্র ঈদের দিনে এমন বেদনাদায়ক ঘটনায় পুরো দরবার এলাকায় নেমে আসে বিষাদের ছায়া।

 

তাঁর ইন্তেকালে মাইজভাণ্ডার দরবার শরীফের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও আধ্যাত্মিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দরবারের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে তাঁর রফে দারাজাত কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সবরে জমিল দানের জন্য দোয়া করা হয়েছে।

 

আর এইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।