দক্ষিণ পূর্ব

শিকলবাহা ইউপির প্যানেল চেয়ারম্যানকে অবাঞ্চিত ঘোষণা করে স্থানীয়দের বিক্ষোভ

sathi
প্রকাশ : ৯ জুন ২০২৫
পঠিত :
শিকলবাহা ইউপির প্যানেল চেয়ারম্যানকে অবাঞ্চিত ঘোষণা করে স্থানীয়দের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক 

সদ্য ঘোষিত চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ৩নং শিকলবাহা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মেম্বার'কে শিকলবাহা ইউনিয়ন পরিষদে অবাঞ্চিত ঘোষণা করে ২য় বারের মতো চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিকলবাহা ইউপির জনসাধারণ।

রবিবার ( ৮ জুন) বিকাল সাড়ে ৩ টার দিকে শিকলবাহা ইউনিয়ন সর্বস্তরের জনসাধারণের ব‍্যানারে শিকলবাহা জামালপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে হয়ে উপজেলার মইজ্জ‍্যারটেক এলাকায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। 

এ সময় স্থানীয়রা গত ৪ই জুন জাহাঙ্গীর আলমকে শিকলবাহার (আর্থিক ও প্রশাসনিক) ক্ষমতা প্রদান করাকে আওয়ামী দোসরদের গোপন চক্রান্ত বলে মন্তব্য করে অনতিবিলম্বে তাকে প্রত্যাহারের দাবি জানান এবং শিকলবাহা ইউনিয়ন পরিষদে জাহাঙ্গীর আলম মেম্বার'কে অবাঞ্চিত ঘোষণা করে   অবিলম্বে আওয়ামী লীগ সরকার কর্তৃক গঠনকৃত ইউপি পরিষদের প্যানেলের তালিকা বাতিল করে নতুনভাবে শিকলবাহা ইউপির প্যানেল চেয়ারম্যানের তালিকা তৈরি করার জোর দাবি জানান তারা। অন্যতায় আগামী রবিবার থেকে লাগাতার আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দেওয়া হয়। 

এসময় বক্তব্য রাখেন কামরুদ্দীন সবুজ, ফরহাদ চৌধুরী, বাহারুল বাহার,ইমতিয়াজ জাবেদ,দেলোয়ার হোসেন, বাহারুল বাহার, রুবেল, ফয়সাল,আমজাদ, অপু,জুয়েল, রুবেল,তুহিন,শাহিন,আবদুল্লাহ আল মামুন,জোবায়ের, ইকবাল শওকত আলী,আব্দুল মজিদ,জফুর,শাহজাদা মহিউদ্দিন

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।