দক্ষিণ পূর্ব

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬
পঠিত :
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

ফাইল ছবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী রোববার (৫ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট তিন দিনের ছুটি মিলছে।

 

এদিকে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বৈঠকে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

মঙ্গলবার (৩১ মার্চ) সাংবাদিকদের জানানো হয়, স্কুল পর্যায়ে অনলাইন ও সশরীরে ক্লাস সমন্বয়ের একটি পরিকল্পনা নিয়ে কাজ চলছে। মন্ত্রিসভায় প্রস্তাবটি উপস্থাপন করা হবে। 

 

মন্ত্রিসভায় অনলাইন ক্লাসের সিদ্ধান্ত চূড়ান্ত হলে টানা ৩ দিনের ছুটি শেষে অনলাইনে ক্লাস শুরু হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানে। খ্রিস্টান ধর্ম মতে, এই দিনে ঈশ্বরপুত্র যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপৎগামী ইহুদি শাসকগোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসনব্যবস্থা অক্ষুণ্ন রাখার স্বার্থে যিশুকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল।

 

মৃত্যুর তৃতীয় দিবস রোববার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন। তাই যিশুর পুনরুত্থানের এই রোববারকে ইস্টার সানডে বলা হয়।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।