বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নগরীর অক্সিজেন কয়লার ঘর এলাকায় রিডার্স স্কুল অ্যান্ড কলেজের অক্সিজেন ক্যাম্পাসে আন্তঃহাউস বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে মেয়র বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, তাদের মধ্যে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও মানুষের প্রতি দায়িত্ববোধ থাকতে হবে। একজন চিকিৎসক হিসেবে দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে না পারলে চিকিৎসক হওয়ার প্রকৃত সার্থকতা থাকে না। একইভাবে একজন আইনজীবীরও অসহায় ও দরিদ্র মানুষের আইনি সহায়তা নিশ্চিত করা জরুরি।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন বলেন, দেশের গুরুত্বপূর্ণ পরিবর্তনে শিক্ষার্থীরা ভূমিকা রেখেছে। নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি সমাজের অনিয়ম ও জনদুর্ভোগের বিষয়েও তাদের দায়িত্বশীল হতে হবে।
নগরীর ফুটপাত দখল ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়ে মেয়র বলেন, ফুটপাত মানুষের হাঁটার জন্য, ব্যবসা করার জন্য নয়। যারা ফুটপাত দখল করে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের চলাচলের পথ বাধাগ্রস্ত করে—এমন কোনো অনিয়ম বরদাশত করা হবে না।
তিনি বলেন, সম্প্রতি সড়ক পরিদর্শনের সময় স্কুলশিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের চলাচলের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরাই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছ। এখন তোমাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। যারা ফুটপাত দখল করে তোমাদের যাতায়াতে বাধা সৃষ্টি করছে, তাদের বলতে হবে—এই ফুটপাত হাঁটার জন্য, ব্যবসা করার জন্য নয়।’
মেয়র আরও বলেন, ‘আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব। এই বাংলাদেশ শুধু আমার নয়, আমাদের সবার। সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে চাই।’
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মেয়র তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। একই সঙ্গে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। পরে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরপর শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলু। উদ্বোধক ছিলেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের চট্টগ্রাম বিভাগের প্রধান আলমগীর সবুজ।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. চৌধুরী মুনিরুল হাসান, এলআরএনের বাংলাদেশ প্রধান সোহেল চৌধুরী, পাঁচলাইশ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ ইদ্রিস আলী, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা রেজাউল মুনির, পরিচালক (অর্থ) লায়ন মো. শফিকুর রহমান চৌধুরী, রাজনীতিবিদ সেলিম রানা ও এস এম আবুল কালাম আবু।
এ ছাড়া উপস্থিত ছিলেন অক্সিজেন ক্যাম্পাসের অধ্যক্ষ আব্দুল্লাহ ওমর ফারুক এবং কো-অর্ডিনেটর জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী কো-অর্ডিনেটর জাকিয়া উম্মে তোহফা, জুয়েল ইসলাম ও ইরফান উদ্দিন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।