নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ বলেছেন, শিক্ষার মানোন্নয়নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের এগিয়ে আসতে হবে। আর আমাদেরকে সহযোগিতা করতে নিজ নিজ জায়গা থেকে। তাহলেই শিক্ষার কাঙ্খিত মানোন্নয়ন সম্ভব।
সোমবার (৭ এপ্রিল) বিকালে বায়েজিদ শান্তিনগরের স্টারলিট কিন্ডারগার্টেন স্কুলের এসএসসি ও সমমান শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ১৭ বছরে আওয়ামী লীগ শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে। সেখান থেকে ফিরিয়ে আনতে হলে আমাদের সামাজিকভাবে সোচ্চার হওয়া জরুরী। তারা তাদের বাপ-দাদার গোষ্ঠীর কিচ্ছা শোনাতে গিয়ে পড়াশোনাকে মানহীন করে দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুছে দিতে চেয়ে নিজেরাই দেশ থেকে মুছে গেছে।
আমিন কলোনী ৪৩ নম্বর শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ও সাবেক মহানগর ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাইফের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহীন। বিশেষ অতিথি ছিলেন নতুন কুড়ি বিদ্যানিকতেনের প্রধান শিক্ষক মোশাররফ মান্নান, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক সদস্য জুনায়েদ হাসান রানা, ৪৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ সভাপতি মো: আকবর হোসেন, ৪২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহসভাপতি মো: হেলাল উদ্দিন, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সদস্য সৈয়দ শাহাদাত হোসেন, আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড যুবদলের সাবেক সিনিয়র সদস্য নাছির হোসেন।
#এম
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।