বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি নিয়ে আয়োজিত অবহিতকরণ সভায় এ তথ্য জানান চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীম।
সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিশুদের মানসিক স্বাস্থ্য ও মানসিক বিকাশে সহায়তা করাই ‘লেগো’ প্রকল্পের মূল লক্ষ্য। প্রাথমিক পর্যায়ে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় স্কুল পর্যায়ে প্রকল্পটির পাইলট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মাহবুবের রহমান শামীম বলেন, ডাচ রেড ক্রিসেন্টের সহায়তায় দেশের তিনটি জেলায় প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামকে নির্বাচিত করা হয়েছে। চট্টগ্রামে এটি প্রথম পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছে। কার্যক্রম ও ফলাফল মূল্যায়নের পর প্রকল্পটির পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করছে। ‘লেগো’ প্রকল্পের মাধ্যমে শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় তাদের সক্ষমতা বাড়ানোর নতুন সুযোগ তৈরি হবে।
সভায় প্রকল্পের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরী, সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য ডা. তাসলিম চৌধুরী, রায়হানুল আনোয়ার রাহী ও জাহাঙ্গীর আলম বাবর, ইউনিট লেভেল অফিসার মো. জিয়াউর হক এবং যুব প্রধান সিরাজুল করিম হিরো।
এ ছাড়া ডেনিশ রেড ক্রসের হেড অব প্রোগ্রাম ড. আরিফা হাসান আলী, সিনিয়র অফিসার (অপারেশন) গোলাম মেহেদী হাসান ও টেকনিক্যাল কো-অর্ডিনেটর পিত্তি রাজ বড়ুয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।