দক্ষিণ পূর্ব

শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল সিগারেটসহ আটক ২ পাচারকারী

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৯ মার্চ ২০২৬ ০৯:০৩ সকাল
পঠিত : ৩
শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল সিগারেটসহ আটক ২ পাচারকারী

-ছবি : সংগৃহীত

Degchibarictg

চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় একটি সন্দেহজনক কার্গো বোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শুল্ককর ফাঁকি দিয়ে আনা বিদেশি সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে প্রায় ১ কোটি ২১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৩০ হাজার ২৭০ প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।

সোমবার (৯ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট শুল্ককর ফাঁকি দিয়ে কর্ণফুলী নদী পথ দিয়ে পতেঙ্গা থানাধীন চায়নাঘাট এলাকায় আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার (৮ মার্চ) দুপুর ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা সেখানে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় একটি কার্গো বোট তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটের পাশাপাশি ১ হাজার ৫০ কেজি শুঁটকি জব্দ করা হয়। এ ঘটনায় পাচার কাজে ব্যবহৃত কার্গো বোটসহ দুইজন সন্দেহভাজন পাচারকারীকে আটক করা হয়েছে।

পরে জব্দ করা আলামত এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পতেঙ্গা মডেল থানা-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।