দক্ষিণ পূর্ব

শেষমেশ মন্ত্রীত্ব ছাড়ার ঘোষণা দিলেন ইশরাক

saiful
saiful
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ০৩:৪৯ রাত
পঠিত : ২৫
শেষমেশ মন্ত্রীত্ব ছাড়ার ঘোষণা দিলেন ইশরাক
Degchibarictg



মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন ইশরাক হোসেন। আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন বলেন, প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে আজ জাতীয় প্রেস ক্লাবে চূড়ান্ত ঘোষণা দেবেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেবেন তিনি।


পোস্টে তিনি আরও লেখেন, ফেসবুকে কিছু মানুষের উল্লাসসূচক লেখালেখি দেখেছেন। ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন বলে আশা করেন তিনি।


ইশরাক হোসেন বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করবেন।


এ ছাড়া দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করার পরিকল্পনার কথাও জানান তিনি।


পোস্টের শেষে মাদক নির্মূলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ইশরাক হোসেন লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।